নিজস্ব প্রতিবেদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট ২০২৬) সংগঠনের অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ ইসলাম স্বাক্ষরিত এক সাংগঠনিক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং দলীয় গঠনতন্ত্রের ৫১-এর উপধারা ৬-এর আলোকে সংগঠনের সম্মানিত সভাপতির অনুমতিক্রমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উভয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখায় পরবর্তীতে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হবে। নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত আগের দুই কমিটিকে বিলুপ্ত হিসেবেই গণ্য করা হবে।
সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আইও/