শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

রাশিয়ার তিন যুদ্ধবিমান ভূপাতিত করল ইউক্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইউক্রেন বাহিনী তিনটি রাশিয়ান এসইউ-৩৪ ফাইটার-বোম্বার বিমানকে ভূপাতিত করেছে। 

শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রে এ সাফল্যের দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সামরিক কর্মকর্তারা।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২২ মাস ধরে চলমান যুদ্ধে এ আক্রমণকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন জেলেনস্কি ও সংশ্লিষ্টরা।
তবে রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়ে রুশ সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

তবে দেশটির ব্লগাররা ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন। সমর বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র থেকে পাওয়া প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ফাইটার জেটগুলো ভূপাতিত করা হতে পারে।

তবে যুদ্ধবিমান ভূপাতিতের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদসংস্থা রয়টার্স।

ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লেখেন, “আজ (শুক্রবার) দুপুরে দক্ষিণ অঞ্চলে তিনটি রাশিয়ান এসইউ-৩৪ ফাইটার-বোমারু বিমানকে ‘মাইনাস’ করা হয়েছে “

বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত জাতীয় টেলিভিশনে একে ‘সুপরিকল্পিত অপারেশন’ বলে বর্ণনা করেছেন। সূত্র: রয়টার্স

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ