শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সন্ত্রাসী ইসরায়েলের হামলায় প্রাণহানি ছাড়াল ২০ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালিয়েছ যাচ্ছে ইসরায়েল। ইহুদিবাদীদের বর্বর হামলায় অবরুদ্ধ ওই উপত্যকায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। এদের মধ্যে ১৪ হাজারেরও বেশি নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছে অর্ধ লাখের বেশি ফিলিস্তিনি। পাশাপাশি তিন লাখের বেশি আবাসন ইউনিট ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৮ হাজার শিশু ও ৬ হাজার ২০০ নারী রয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৩১০ জন চিকিৎসক, ৩৫ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং ৯৭ জন সাংবাদিক রয়েছেন। উপত্যকাজুড়ে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত প্রায় ৩ লাখ ৮ হাজার আবাসন ইউনিট।
ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ১১৪টি মসজিদ ধ্বংস হয়েছে এবং ২০০টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উপত্যকার চারটি গির্জাকেও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ইসরায়েলি দখলদার বাহিনী ১২৬টি সরকারি ভবন ধ্বংস করেছে এবং ২৮৩টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯০টি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।” সূত্র:  আনাদোলু এজেন্সি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ