মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গাজার হাসপাতালগুলো বন্ধ করে দিচ্ছে ইসরাইল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

।।জহিরুল ইসলাম।।

ফিলিস্তিনের হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে অবরুদ্ধ গাজায় নির্বিচার বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ হামলা থেকে কিছুই বাদ যাচ্ছে না। আবাসিক ভবন থেকে শুরু করে অ্যাম্বুলেন্স, হাসপাতাল, এমনকি গণমাধ্যমের কার্যালয়তেও হামলা চালাচ্ছে। 

এখন আবার নতুন করে দখলদার সেনাবাহিনীর ঘোষণা দিয়েছে- উত্তর গাজা উপত্যকার আল আওদা সরকারি হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতাল সম্পূর্ণ খালি করার অনুরোধ জানিয়েছে।

অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জর্ডানের ফিল্ড হাসপাতালের চিকিৎসা কর্মীদের স্ট্রিপ ছেড়ে না যাওয়ার এবং তাদের প্রধান ভূমি ত্যাগ না করার ঘোষণা দিয়েছে।

পরিবর্তে,  হামাস বলেছে দখলদার সেনাবাহিনীর হাসপাতালগুলি খালি করার ঘোষণা আরেকটি নতুন অপরাধ। হাসপাতাল মৌলিক ও জরুরি স্বাস্থ্য পরিষেবার অন্তর্ভূক্ত এটি। এসেবা রোধ করা চরম অপরাধের শামিল।

ইসরায়েলকে হাসপাতালগুলিকে লক্ষ্যবস্তু করার অপরাধমূলক পরিকল্পনা থেকে বন্ধ করতে হামাস আন্তর্জাতিক সংস্থাসহ জাতিসঙ্গকে জরুরিভাবে হস্তক্ষেপ করার আহব্বান জানিয়েছে। সূত্র : আল জাজিরা।

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ