সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও আকস্মিক বন্যায় ২ হাজার মানুষের প্রাণহানি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

ত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় ও প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ২,০০০ মানুষের মৃত্যু হয়েছে বলে পূর্ব লিবিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে। দেরনা নামক শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

লিবিয়ার পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী লিবিয়ান ন্যাশনাল আর্মি বা এলএনএ’র মুখপাত্র আহমেদ মিসমারি টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, রোববার রাতে বন্যার পানির তোড়ে দেরনা শহর রক্ষাকারী বাঁধ ভেসে যাওয়ায় এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে।

তিনি দাবি করেন, বাঁধটি ভেঙে যাওয়ায় এর সামনের পুরো জনপদ ও তার সমস্ত অধিবাসী সাগরে ভেসে গেছে। আরো পাঁচ থেকে ছয় হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছে বলে মিসমারি জানান।

এর আগে সোমবার সকালে অবশ্য পূর্ব লিবিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান বলেছিলেন, দেরনা শহরে ২৫০ ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানালেও দু’টি পরিসংখ্যানের কোনোটিই নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি।

লিবিয়ায় ২০১১ সালে ন্যাটো-সমর্থিত গণ অভ্যুত্থানের জের ধরে তৎকালীন মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতন ঘটে। এরপর বেশ কয়েক বছর ধরে দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণকারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে। বর্তমানে রাজধানী ত্রিপোলি-ভিত্তিক দেশটির পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণকারী সরকারকে আন্তর্জাতিক সমাজ স্বীকৃতি দিলেও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী এনএলএ সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।

সূত্র- পার্স টু ডে

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ