বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’ জামিআ রাব্বানিয়া আরাবিয়ার ভর্তি তারিখ ঘোষণা  ‘ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে’ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

ভোলায় অগ্নিকাণ্ডে গৃহহীন পরিবারকে জামায়াতের সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খুন্না বাড়ির আবুল কাশেমের বসতঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে পরিবারটি গৃহহীন হয়ে চরম মানবিক সংকটে পড়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে যান সাচড়া ইউনিয়নের আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

পরদিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাকসুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান এবং সহায়তা স্বরূপ তিন বান টিন প্রদান করেন। তিনি বলেন,

আমরা শুধু আজ নয়, ভবিষ্যতেও তাদের পাশে থাকব,।

স্থানীয়রা জানান, হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। দ্রুত সহায়তা না পেলে তাদের চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হবে।

মাওলানা মাকসুর রহমানের সহানুভূতিশীল এই ভূমিকা স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ