মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কচুয়া প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া পৌরসভার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সভায় দায়িত্বশীলদের পরামর্শক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য পৌর কমিটি ও যুব মজলিস উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জমজম হোটেলে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

পৌরসভা কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা রিয়াসুল হক মজুমদার, সেক্রেটারি হাফেজ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল শফী ও বাইতুল মাল সম্পাদক হাফেজ হুমায়ুন কবির। মোট ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

অন্যদিকে, যুব মজলিস কচুয়া উপজেলা শাখার নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা জাহাঙ্গীর আলম (জামিল), সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আবু ইউসুফ, বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা মোস্তফা, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা শাহপরান এবং সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা নাছির।

সভায় বক্তারা নবগঠিত দুই কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, এ কমিটি ইনশাআল্লাহ আগামী দিনে খেলাফতের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ