শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পথশিশুদের সাথে ঈদ-আনন্দ একঝাঁক তরুণ আলেমের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ঈদের দিন সকালে পথশিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবে তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ্ ও বাংলাদেশ ইমাম মুসল্লী কল্যাণ পরিষদ। 

ঈদের দিন সকাল ১০টায় পুরান ঢাকার  জুরাইন ও গেণ্ডারিয়া রেল স্টেশনে দুইশত পথশিশুর মাঝে বাহারি পদের রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করবে সংস্থা দুটি। 

এতে উপস্থিত থাকবেন, তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ্-এর সেক্রেটারি মুফতি শফিক সাদী, মাওলানা আনোয়ার হামিদী, মাওলানা রিয়াজুল ইসলাম,মাওলানা হাসান বিন বাশার,মাওলানা আল আমিন,মাওলানা সাইয়েদ হোসাইন,আফিফ মোহাম্মদ রাহাত ও বাংলাদেশ ইমাম মুসল্লী কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ। এছাড়া তাদের এ উদ্যোগে সহযোগিতা করবেন মুরাদপুর অঞ্চলের যুব সমাজ।

ইতোমধ্যে তাদের এই যুগান্তকারী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। এলাকার মুরব্বীরা মনে করেন, ঈদের দিন ধনী-গরীব সকলেরই আনন্দে মেতে ওঠার অধিকার আছে। সমাজের সকলে যখন নিজেকে নিয়ে ব্যস্ত, তখন পথশিশুদের সাথে ঈদ-আনন্দ ভাগাভাগি করা প্রশংসনীয় একটি উদ্যোগ।

তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ্-এর সেক্রেটারি মুফতি শফিক সাদী বলেন , ঈদ মানে আনন্দ। ঈদের সময় আমরা সকলেই সাধ্যমত নতুন পোশাক পরার ও ভালো খাবার খাওয়ার চেষ্টা করি। তবে সমাজের ঘর-বাড়িহীন কিছু মানুষ; যাদের গোঁজার ঠাঁই নেই। খোলা আকাশের নিচেই বসবাস—পার্কে, রাস্তার পাশে বা রেলস্টেশনে। রোদ-বৃষ্টি- ঝড় নিত্যদিনের সঙ্গী। ঈদের দিনেও তাদের ভালো কোন খাবারের ব্যবস্থা হয় না। তাদের প্রতি আমাদের দায় রয়েছে। এ দায় থেকে তাদের মাঝে এদের খুশি ভাগাভাগি করার জন্য আমাদের এই উদ্যোগ। তাদের মুখে হাসি ফুটলে আমাদেরে ঈদের আনন্দ পূর্ণতা পাবে। 

তিনি আরও বলেন, ভবিষ্যতে বৃহৎ পরিসরে আমরা এই আয়োজন করব ইনশাআল্লাহ। যাতে ঈদের দিনে কোন মানুষ অনাহারে না থাকে। এই প্রত্যাশা করি। পাশাপাশি তিনি অন্যদেরও এ কাজে অংশ নিতে আহ্ববান জানিয়েছেন।

জানা যায় তাদের এ উপহারের প্রতি প্যাকে থাকবে:

  • পর্যাপ্ত পরিমাণ পোলাও,
  • এক পিস রোস্ট,
  • একটি ডিম,
  •  রান্না করা সেমাই ,
  • হাফ লিটার পানি ও
  • একটি মোজো।                  

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ