সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন। সংস্থাটি জানিয়েছে, চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ বন্যাদুর্গত মানুষের (পরিবারের) মাঝে খাদ্যসামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মাহফুজ আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, গত পাঁচ দিন ধরে কক্সবাজারের পেকুয়া, চকরিয়া ও বাঁশখালীর বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে এমন সব পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, যারা সংকোচ বা নানা কারণে ত্রাণ চাইতে পারেন না। এসব অসহায় মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্যপণ্য তুলে দিতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করছেন।

মাহফুজ আহমেদ আরও জানান, শুধু খাদ্য সহায়তায় সীমাবদ্ধ না থেকে বন্যায় সম্পূর্ণ বা আংশিক বিধ্বস্ত বসতঘর পুনর্নির্মাণের উদ্যোগও নিয়েছে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন। প্রাথমিক পর্যায়ে ২০টি ঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে সহযোগিতা বৃদ্ধি পেলে আরও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি দেশের সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বন্যাদুর্গত মানুষের দুর্দশা এবং পুনর্বাসন কার্যক্রম গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরলে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিরা এগিয়ে আসতে উৎসাহিত হবেন। এতে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ