মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদারীপুরে পুকুরে ডুবে জমজ দুই বোনের মৃত্যু ঈমান-আকিদা সংরক্ষণে উলামা-মাশায়েখ কনভেনশনে ৭ দফা দাবি পেশ আটক ব্যক্তির সঙ্গে মানবিক আচরণের নির্দেশ তালেবান সরকারের ট্রান্সজেন্ডারবান্ধব শ্রম আইন বাতিল ও হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবি শীর্ষ আলেমদের আলিমে ভর্তি শুরু ২০ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার’  রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা   রাষ্ট্রের সর্বস্তরে ট্রান্সজেন্ডারবাদ প্রত্যাখানের দাবি ড. সরোয়ারের

সাহায্যের আবেদন, বাঁচতে চায় মাও.আজীজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এম. মিজানুর রহমান
বান্দরবান 

পেটের ক্ষতজনিত রোগে আক্রান্ত হয়ে তীব্র ব্যথায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অসহায় তরুণ আলেম মাও. আজীজুল হক।

তিনি কক্সবাজার চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউপির ৭নং ওয়ার্ড পূর্ব সাওদাগর ঘোনার দিনমজুর রফিকুল ইসলামের ছেলে।

বিগত ৬ মাস ধরে আজিজুল হক জটিল রোগের সাথে চ্যালেঞ্জ করে চার লক্ষাধিক টাকা ব্যয় করেও ব্যর্থ। পরিশেষে তার পরিবার তার সুস্থতার আশা ছেড়ে দেওয়ার মত অবস্থায় রয়েছে। তার আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব এবং ফ্যামেলির মধ্যে বিষাদের ছায়া নেমে এসেছে। রোগীর ধারাবাহিক চিকিৎসা ব্যয় মিটাতে বর্তমানে  তার পরিবার প্রায় নিঃস্ব।

এদিকে অভিজ্ঞ চিকিৎসকেগণ জানিয়েছেন, দুই ধাপে ট্রিটমেন্টে করলে সুস্থ হয়ে উঠতে পারে আজীজুল হক। এতে অনেক টাকার প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। তবে বাঁচার শেষ আকুতি নিয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন ৪'দিন।

জানা যায়, আজিজের বন্ধুবান্ধব এবং সিনিয়র পারসন কয়েকজনের সমন্বয় উদ্যোগে গঠন করা হয় একটি ফান্ড। ইতিমধ্যে বেশ অনেকেই আশা জাগানিয়া সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সেই ফান্ড থেকে ইমারজেন্সি ৩'টি টেস্টের কাজ চলমান। আজিজ ও তার ফ্যামেলির মুখে হাসি ফুটাতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার জন্য সমাজের প্রতি আকুল আবেদন জানিয়েছেন তার পরিবার। সহযোগিতা পাঠাতে সরাসরি চট্টগ্রাম মেডিকেল ৪র্থ তলা ২৪ নং ওয়ার্ডের ৬নং সীট অথবা এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
01842-768292 ( নগদ/বিকাশ )
                                                 > পার্সোনাল
01834-516570 ( নগদ/বিকাশ ) 

  এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ