শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা ৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলা

মেটা’র নিষেধাজ্ঞার তালিকায় বাদ ‘শহীদ’ শব্দটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আরবি ‘শহীদ’ শব্দটি নিষেধাজ্ঞা তালিকা থেকে তুলে নেয়ার ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা।
 
মঙ্গলবার (৩ জুলাই)  বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। চলতি বছরের মার্চে ‘শহীদ’-এর ওপর থেকে কঠোর নিষেধাজ্ঞা থেকে সরে আসতে মেটাকে আহ্বান জানায় প্রতিষ্ঠানটির ওভারসাইট বোর্ড।
 
মেটা জানায়, ‘যদি শব্দটির ব্যবহারে কোনো সহিংসতার স্পষ্ট লক্ষণ থাকলে বা আলাদাভাবে মেটার অন্যান্য নিয়ম ভঙ্গ করলে; কেবল তখনই এই শব্দটি ব্যবহারে আপত্তি থাকা উচিত এবং তা মুছে ফেলা উচিত।’ মেটার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রতিষ্ঠানটির ওভারসাইট বোর্ডের সদস্যরা।
 
মধ্যপ্রাচ্য বিষয়ক কনটেন্ট নিয়ে বছরের পর বছর সমালোচিত হয়ে আসছিল মেটা। এমনকি ২০২১ সালে মেটার নিজের অর্থায়নে করা এক সমীক্ষাতেই উঠে আসে, ফিলিস্তিনি ও অন্যান্য আরবি ভাষার ব্যবহারকারীদের ওপরে কোম্পানির বিভিন্ন পদ্ধতি মানবাধিকার প্রশ্নে ‘বিরূপ প্রভাব’ ফেলছে।
 
গত অক্টোবরে ইসরাইল ও হামাসের মধ্যে দ্বন্দ্ব শুরু হওয়ার পর থেকেই এ সমালোচনা আরও বেড়েছে। ৭ অক্টোবর ইসরাইলে হামাসের অভিযান ও পরে গাজায় কয়েক হাজার মানুষকে হত্যার বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফিলিস্তিনিদের সমর্থনকারী কনটেন্ট দমন করার জন্য মেটাকে অভিযুক্ত করে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ