বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে: গয়েশ্বর চন্দ্র রায়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “দেশে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ১৮ কোটি মানুষকে সজাগ থাকতে হবে। গণতন্ত্র উত্তরণের দিন ৫ আগস্ট হলেও সেটি চূড়ান্ত বিজয় নয়। যেদিন জনগণ স্বাধীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, সেদিনই হবে আমাদের প্রকৃত বিজয়।”

বুধবার (৬ আগস্ট) বিকেলে রংপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, “ঘোষণাপত্র পাঠের আগ পর্যন্ত অনেকটাই আতঙ্কে ছিলাম। এখনো বলতে পারি না আমরা পুরোপুরি আশঙ্কামুক্ত। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে। তাই জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে à