রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গণভোটে বিএনপি গোপনে ‘না’ ভোটের পক্ষে কাজ করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, শহীদের রক্ত উপেক্ষা করে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চলছে। জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি বন্ধ করে সরকারকে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। অন্যথায় সরকারকে চাপে রাখা হবে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দলটির সাবেক আমির, প্রখ্যাত আলেম ও প্রবীণ রাজনীতিবিদ আল্লামা সারওয়ার কামাল আজিজীর (রহ.) জীবন ও কর্ম শীর্ষক এ সভায় বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় দলের নেতারা বক্তব্য দেন।

মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদের নৈরাজ্য ঠেকাতে এবং জনগণের দাবি আদায়ে ১১ দলীয় ঐক্য নির্বাচনের পর আরও দৃঢ় হয়েছে। এই ঐক্য রাজপথে সক্রিয় থাকবে। জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করে সরকারকে গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দখল বাণিজ্য, দুর্নীতি ও রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে জাতিকে কষ্ট দিচ্ছে। দোসরদের সঙ্গে আঁতাত ও দুর্নীতি বন্ধ করে গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না।

তিনি আরও বলেন, বিএনপির নেতারা সংসদে জুলাই সনদকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করছেন। দায়িত্ব পালনে ব্যর্থ এক রাষ্ট্রমন্ত্রীও এখনো পদত্যাগ করছেন না।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের সরকারকে দ্রুত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি ২০২৪ সালের আন্দোলনে গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগের বিচারের দাবি করেন। দেশে নতুন করে কোনো স্বৈরাচারী শক্তির উত্থান ঘটলে জনগণ তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানীসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতারাও সভায় উপস্থিত ছিলেন। এতে প্রায় ১৩০ থেকে ১৫০ জন নেতাকর্মী ও বিশিষ্টজন অংশ নেন।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ