শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঁচ দিনের রিমান্ড শেষে মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে দাখিল করা আবেদনে জানান, গত ১৯ নভেম্বর মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। আট কার্যদিবসের মধ্যে রিমান্ড কার্যকর করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছিলেন আদালত।

তদন্ত কর্মকর্তা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ২৩ নভেম্বর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। এর আগে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে জিজ্ঞাসাবাদের জন্য শারীরিকভাবে সুস্থ ঘোষণা করেন।

তবে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বুকে সামান্য ব্যথা অনুভব করেন। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে আবার পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠান।

আদালতে দেওয়া আবেদনে বলা হয়, ২৬ নভেম্বর মুফতি রুহুল আমিনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ২৭ নভেম্বর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ-সংক্রান্ত চিকিৎসা সনদের সাত পৃষ্ঠার অনুলিপিও আদালতে দাখিল করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে মুফতি রুহুল আমিন ঘটনার দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উপস্থিত থাকার কথা জানিয়েছেন। তার সামনেই মামলার ঘটনা ঘটেছিল বলেও তিনি উল্লেখ করেছেন। এ ছাড়া মামলার বিষয়ে আরও কিছু তথ্য দিয়েছেন তিনি। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ