রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার সুবিধার্থে বিশেষ ছাড় ও সাশ্রয়ী মূল্যে পরীক্ষা-নিরীক্ষার প্যাকেজ ঘোষণা করেছে রাজধানীর খিদমাহ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড। প্রতিষ্ঠানটির ঘোষণায় বলা হয়েছে, হজযাত্রীরা বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ পাবেন। পাশাপাশি সরকার নির্ধারিত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন মাত্র ৯০০ টাকায়।

হাসপাতালটির প্রচারিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯০০ টাকার প্যাকেজে সাত ধরনের পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো হলো—ইউরিন আর/এম/ই, বুকের এক্স-রে (পি/এ ভিউ), র‍্যান্ডম ব্লাড সুগার, সিরাম ক্রিয়েটিনিন, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং এবং ইসিজি।