রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি

‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশের যুবসমাজকে ইসলামের আদর্শে উজ্জীবিত করে নৈতিকতা, দক্ষতা ও দেশপ্রেমে সমৃদ্ধ যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতী মানসুর আহমদ সাকী।

রোববার (২৯ নভেম্বর) চরমোনাই মাহফিল ময়দানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত যুব জামায়াতে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন মুফতী মানসুর আহমদ সাকী। সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল রহমাতুল্লাহ বিন হাবিব।

মুফতী মানসুর আহমদ সাকী বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনা। কিন্তু বেকারত্ব, মাদকাসক্তি, নৈতিক অবক্ষয় ও নানা সামাজিক অসংগতি তরুণ প্রজন্মের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। এ পরিস্থিতি মোকাবিলায় যুবকদের আদর্শিক ও নৈতিকভাবে গড়ে তোলার পাশাপাশি তাদের দক্ষতা, যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেবল একটি সাংগঠনিক প্ল্যাটফর্ম নয়; বরং আদর্শিক, দক্ষ ও মানবিক নেতৃত্ব তৈরির একটি কাফেলা। দেশের প্রতিটি জনপদে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন নেতৃত্ব তৈরির উদ্যোগ চলছে। জেলা, মহানগর, থানা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করতে হবে। যোগ্য, সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ জনশক্তিকে নেতৃত্বে সম্পৃক্ত করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দাওয়াতি কার্যক্রম জোরদার করতে হবে।

সেক্রেটারি জেনারেল রহমাতুল্লাহ বিন হাবিব বলেন, ব্যক্তিগত স্বার্থ, পদ-পদবি কিংবা প্রচারের আকাঙ্ক্ষা নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দেশ ও মানবতার কল্যাণই হতে হবে কাজের মূল লক্ষ্য। সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতা, জবাবদিহি ও সাংগঠনিক শৃঙ্খলার পরিচয় দিতে হবে।

যুবসমাজের প্রতি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় আদর্শিক যুব নেতৃত্বের বিকল্প নেই। সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে যুবকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

যুব জামায়াতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী ও যুবক অংশ নেন।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ