রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ

আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে নারীদের নাম প্রকাশে নিষেধাজ্ঞা জারির বিষয়ে আগের একটি প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছেন সাংবাদিক লালা উসমানি। তিনি দাবি করেছেন, তার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার ওই মন্তব্য তালেবান সরকার বা দেশটির বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে ছিল না; বরং আফগানিস্তানের কিছু এলাকায় প্রচলিত একটি সামাজিক ও সাংস্কৃতিক রীতির বিষয়ে ছিল।

লালা উসমানি জানান, আফগানিস্তানের কিছু অঞ্চলে পরিবারের নারী সদস্যদের প্রকৃত নাম প্রকাশ করতে চান না স্বজনরা। এ ক্ষেত্রে তারা নারীদের জন্য বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করেন। তার বক্তব্যের বিষয় ছিল সমাজে প্রচলিত এই রীতি, সরকারের জারি করা কোনো নির্দেশনা নয়।

উল্লেখ্য, এর আগে লালা উসমানিই প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিলেন যে, আফগানিস্তানে নারীদের তাদের প্রকৃত নামের পরিবর্তে গরু, ছাগল কিংবা ‘বিবি’ (নারী বা স্ত্রী অর্থে ব্যবহৃত সম্বোধন) নামে ডাকার নির্দেশ দেওয়া হয়েছে। তার সেই প্রতিবেদন ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলসহ (Daily Mail) বেশ কয়েকটি পশ্চিমা গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। পরবর্তী সময়ে প্রতিবেদনটি তালেবান সরকারের সমালোচনার ক্ষেত্রেও ব্যাপকভাবে ব্যবহার করা হয়।

তবে লালা উসমানির সাম্প্রতিক ব্যাখ্যার পর আগের প্রতিবেদনটির সত্যতা, বক্তব্যের যথার্থতা এবং পশ্চিমা গণমাধ্যমে এর উপস্থাপন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার ব্যাখ্যা অনুযায়ী, নারীদের নামের বিষয়ে তিনি যে তথ্য তুলে ধরেছিলেন, তা কোনো সরকারি নির্দেশনার নয়; বরং আফগানিস্তানের কিছু পরিবারের মধ্যে প্রচলিত সামাজিক রীতির বর্ণনা।

সূত্র: মিল্লাত টাইমস

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ