রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮


মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পবিত্র কুরআনে কারিমের সবক গ্রহণ করেছেন মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের ৪৫ জন শিশু।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর মারকাযুল ফুরকানের মুগদা শাখার বালিকা শাখা মিলনায়তনে শিশুদের লাল গোলাপ ও পবিত্র কুরআনে কারিমের সবক দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা মোশারাফ হোসাইন মাহমুদ।

মোশারাফ হোসাইন মাহমুদ বলেন, আদবের সঙ্গে কোরআন পড়তে হবে। নিজের পবিত্রতার প্রতি যত্নবান হতে হবে। কোনোভাবেই বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেওয়া যাবে না।

তিনি অভিভাবকদের সতর্ক করে বলেন, আদরে আহ্লাদে কিছুতেই আমরা বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করবো না। আমাদের আদরের সন্তান যেনো আমাদের জন্যই বোঝা না হয়ে দাঁড়ায়। কান্নার কারণ না হয়। আজকে যদি আমরা সন্তানদের তারবিয়া না দিতে পারি তারাই আমাদের অশান্তির কারণ হবে।

কথাসাহিত্যিক মাসউদুল কাদিরের পরিচালনায় সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা ইমতিয়াজ উদ্দীন সাব্বির, মাওলানা মোজ্জাম্মেল হক প্রমুখ।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ