শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে পুরো ডিসেম্বর মাসজুড়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। দলীয় সূত্র জানিয়েছে, সম্প্রতি নিষিদ্ধ দলটির অনলাইন তৎপরতা ও কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনার প্রেক্ষিতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে ইতোমধ্যে দলীয় বৈঠকে সুনির্দিষ্ট সাংগঠনিক কৌশল গ্রহণ, প্রতিটি স্তরে নেতা-কর্মীদের দায়িত্ব বণ্টন এবং নিয়মিত পর্যবেক্ষণের সিদ্ধান্ত হয়েছে।

এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বেআইনি ও অন্যায় তৎপরতার প্রতিবাদে এবং যেকোনো ধরনের নাশকতামূলক ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করতে বিএনপি রাজপথে কর্মসূচি পালন করছে। দলটির দায়িত্বশীল নেতাদের মতে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় হাইকমান্ড মাসব্যাপী একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে। বিজয়ের মাসের আনুষ্ঠানিক সূচনা হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস, ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঘিরে মাসব্যাপী মিছিল ও সমাবেশ অব্যাহত থাকবে।

রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা প্রতিরোধে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে এবং দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় প্রশাসন ও নেতাদের সঙ্গে নিয়মিত সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকার প্রবেশমুখের জেলাগুলো—গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের নেতা-কর্মীদের বাড়তি সতর্কতা অবলম্বনের বার্তা দেওয়া হয়েছে, যাতে কেউ রাজধানীতে প্রবেশ করে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে।

পাশাপাশি পাড়ামহল্লায় পাহারা ও সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় ইউনিয়ন, ওয়ার্ড এবং থানা পর্যায়ের নেতা-কর্মীদের সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশ দিয়েছে দলটি। দলীয় সূত্রের তথ্যমতে, নাশকতাকারীরা যানবাহনে অগ্নিসংযোগের পাশাপাশি সংখ্যালঘু ব্যবসায়ীদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে—এমন আশঙ্কা থেকে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা পাড়ামহল্লা ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে সতর্ক পাহারা এবং সর্বদলীয় সম্প্রীতি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, নাশকতার বিরুদ্ধে সরকার কঠোর আইনানুগ পদক্ষেপ নিচ্ছে এবং গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। সরকারের এই অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএনপির পক্ষ থেকে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, কেউ নাশকতা বা অগ্নিসংযোগের চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে হবে এবং অভিযুক্তদের ধরে সরাসরি পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা রুখতে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সমন্বয়ের উদ্যোগ দেখা যাচ্ছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এনসিপির সঙ্গে বৈঠক করেছেন এবং সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে সংলাপ করবেন বলে জানা গেছে। তবে জামায়াতে ইসলামী তাদের জোটের শরিক ১১ দলকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছে। সব মিলিয়ে বিজয়ের মাসে সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জননিরাপত্তা বিঘ্নকারী অপতৎপরতা রুখে দিতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছে ক্ষমতাসীন দলটি।

টিএইচএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ