শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের মানুষ আর কোনো রাজনৈতিক দলের প্রভাবাধীন প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, অতীতে পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহারের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা আর ফিরে আসতে দেওয়া যাবে না। একইভাবে ‘জাতীয়তাবাদী পুলিশ দল’ও জনগণ দেখতে চায় না।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বান্দরবানের লামা বাসস্ট্যান্ডে বাংলাদেশ খেলাফত মজলিস বান্দরবান দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, সরকারি চাকরি, পদায়ন ও পদোন্নতিসহ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দলীয়করণের অভিযোগ রয়েছে। এর ফলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামোর অংশে পরিণত হওয়া কাম্য নয়।

তিনি বলেন, ‘আমরা চাই না আবার নতুন করে সেই সংস্কৃতি ফিরে আসুক। আমরা চাই না জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের পরে নতুন করে জাতীয়তাবাদী পুলিশ দল হোক। বাংলার মানুষ তা দেখতে চায় না।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত ও নিরপেক্ষভাবে গড়ে তুলতে হবে। কোনো রাজনৈতিক দল যাতে রাষ্ট্রের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর চরিত্র পরিবর্তিত হওয়া উচিত নয়। একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে প্রশাসন জনগণের সেবা করবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবে—এটাই প্রত্যাশিত।
সমাবেশে সংবিধান সংস্কার, প্রশাসনের নিরপেক্ষতা, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন মামুনুল হক। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার দাবিও জানান তিনি।

সমাবেশে বান্দরবান দক্ষিণ জেলা সভাপতি মাওলানা তৈয়ব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ