
|
দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস
প্রকাশ:
০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক মাওলানা মামুনুল হক বলেন, সরকারি চাকরি, পদায়ন ও পদোন্নতিসহ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দলীয়করণের অভিযোগ রয়েছে। এর ফলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামোর অংশে পরিণত হওয়া কাম্য নয়। তিনি বলেন, ‘আমরা চাই না আবার নতুন করে সেই সংস্কৃতি ফিরে আসুক। আমরা চাই না জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের পরে নতুন করে জাতীয়তাবাদী পুলিশ দল হোক। বাংলার মানুষ তা দেখতে চায় না।’ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত ও নিরপেক্ষভাবে গড়ে তুলতে হবে। কোনো রাজনৈতিক দল যাতে রাষ্ট্রের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর চরিত্র পরিবর্তিত হওয়া উচিত নয়। একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে প্রশাসন জনগণের সেবা করবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবে—এটাই প্রত্যাশিত। সমাবেশে বান্দরবান দক্ষিণ জেলা সভাপতি মাওলানা তৈয়ব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসএইচ/ |