শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ঢাকা অবস্থানরত দায়িত্বশীলদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।

সভায় সংগঠনের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে দায়িত্বশীলদের সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে আলোচনা করা হয়। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন দায়িত্বশীলরা।

এ ছাড়া সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি এবং দায়িত্বশীলদের আরও সক্রিয়ভাবে ভূমিকা রাখার বিষয়েও আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির, সহসাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, সহসাধারণ সম্পাদক হাসান মাহমুদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাঈম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমাদ আল গাজী এবং প্রশিক্ষণ সম্পাদক কাজী শামসুল আরেফিন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ