
|
ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত
প্রকাশ:
০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩২ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ঢাকা অবস্থানরত দায়িত্বশীলদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। সভায় সংগঠনের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে দায়িত্বশীলদের সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে আলোচনা করা হয়। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন দায়িত্বশীলরা। এ ছাড়া সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি এবং দায়িত্বশীলদের আরও সক্রিয়ভাবে ভূমিকা রাখার বিষয়েও আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির, সহসাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, সহসাধারণ সম্পাদক হাসান মাহমুদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাঈম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমাদ আল গাজী এবং প্রশিক্ষণ সম্পাদক কাজী শামসুল আরেফিন। আইও/ |