মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল অনুমোদনের পর এর প্রভাবে মূল্যস্ফীতি যাতে লাগামছাড়া না হয়, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদিত হওয়ায় তারা স্বস্তি পাবেন। তবে অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায়, বেতন বাড়লেও মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা সে অনুপাতে বাড়ে না। ফলে বেতন বৃদ্ধির সুফলের একটি বড় অংশ মূল্যস্ফীতিতে নষ্ট হয়ে যায়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় সাড়ে ১৪ লাখ। তারা বেতন বৃদ্ধির সুফল পেলেও এর প্রভাবে মূল্যস্ফীতি বাড়লে সেই চাপ দেশের বিপুলসংখ্যক মানুষকে বহন করতে হবে। বিশেষ করে বেসরকারি খাতে সবার বেতন একইভাবে বাড়ানোর সক্ষমতা নেই। দেশের বিপুলসংখ্যক মানুষ অনানুষ্ঠানিক খাতেও কর্মরত, যাদের আয় বাড়ার নিশ্চয়তা নেই।

তিনি বলেন, ‘পে স্কেলের সঙ্গে মূল্যস্ফীতির একটি সম্পর্ক থাকবেই। তবে এর প্রভাবে মূল্যস্ফীতি যাতে লাগামছাড়া না হয়, সরকারকে তা নিশ্চিত করতে হবে।’

বৈঠকে তিনি চলমান জ্বালানি সংকট, লোডশেডিং ও মূল্যস্ফীতির কারণে জনদুর্ভোগের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যার প্রতিবাদে আগামী শুক্রবার ঢাকা মহানগরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষ ও ব্যবসা-বাণিজ্যে নানা ধরনের ভোগান্তি তৈরি হচ্ছে। এর সঙ্গে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে। এসব সমস্যা সমাধানে সরকারকে কার্যকর ও দ্রুত পদক্ষেপ নিতে হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ