সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান এবং ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সংগঠনের সাবেক ও প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ।

শনিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবীণ আলেম মাওলানা শহীদুল ইসলাম আনসারী ও মাওলানা আসগর হোসাইন কাসেমীর নেতৃত্বে প্রাক্তন নেতৃবৃন্দ সংগঠনের মূলধারায় একীভূত হন। এ সময় তাদের স্বাগত জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল হক কাওসারী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা জয়নুল আবেদীন, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী ও মুফতি ইমরানুল বারী সিরাজীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভায় জমিয়তের নেতৃবৃন্দ বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক সংগঠন। দাওয়াত, ইসলাহ, দ্বীনি মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীর ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা বলেন, অতীতের মতপার্থক্য ভুলে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সাংগঠনিক ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে। প্রাক্তন নেতৃবৃন্দের অভিজ্ঞতা, মেধা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে জমিয়তের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আস্থা জোরদার হলে জমিয়তের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, ইসলামী মূল্যবোধের সংরক্ষণ এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি জমিয়তের দাওয়াতি, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ