সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার কাউন্সিল-২০২৬ আজ শনিবার (৮ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হওয়া এ কাউন্সিলে কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতারা অংশ নেবেন।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এছাড়া দলের কেন্দ্রীয়, মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ কাউন্সিলে উপস্থিত থেকে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলম।

দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলে ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মী ও প্রতিনিধিরা অংশ নেবেন। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলকে সক্রিয় করা এবং নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়েও আলোচনা হতে পারে।

কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা আশা করছেন, এই কাউন্সিলের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা নির্ধারিত হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ