সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে উল্লেখ করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তির সুসংহত ঐক্য গড়ে তোলা সময়ের অনিবার্য দাবি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় সভাপতির বক্তব্যে জেলা নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের জুলুম-শোষণের অবসান ঘটিয়েছে। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটলেও তাদের পুনরুত্থান রোধে ফ্যাসিবাদবিরোধী সব দল ও পক্ষকে দায়িত্বশীলতা, দূরদর্শিতা, সহনশীলতা ও শিষ্টাচারের পরিচয় দিতে হবে।

বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতার যে নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে, তার পূর্ণতা অর্জনে ইসলামী নেজাম প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত সব গণহত্যার বিচার নিশ্চিত করা এবং জুলাই গণঅভ্যুত্থানে আলেম সমাজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অবদানের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা।

জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী। পবিত্র কোরআন তিলাওয়াত করেন জেলা ইসলামী ছাত্রসমাজের দাওয়াহ সম্পাদক মুহাম্মদ শাহেদ হোসাইন।

এ সময় আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আবরারী, সহ-দপ্তর সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, দাওয়াহ সম্পাদক মাওলানা কারী রুহুল কাদের, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মোহাম্মদ সালেম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক এবং জেলা ইসলামী ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মুহিউদ্দিন খান।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা নায়েবে আমীর মাওলানা হোসাইন আহমদ।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ