বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, তাদের সব ধরনের বই-পুস্তক ও প্রচারসামগ্রী নিষিদ্ধ এবং আগামী ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে সাভারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর সাভার অন্ধ মার্কেট মসজিদে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ, ঢাকা জেলা উত্তর সাভার জোনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাভার জোনের সভাপতি মাওলানা আলী আজম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা ইউসুফ সাদিক হক্কানী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, খতমে নবুওয়তের আকিদা ইসলামের মৌলিক বিশ্বাস এবং তা সংরক্ষণ করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। তার দাবি, কাদিয়ানী সম্প্রদায় খতমে নবুওয়তের আকিদা অস্বীকার করে মুসলিম সমাজে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং অতীতের ফ্যাসিস্ট শাসনের সহযোগী শক্তি হিসেবে ভূমিকা পালন করেছে। তাই দেশের ঈমান-আকিদা ও ধর্মীয় নিরাপত্তার স্বার্থে কাদিয়ানী সম্প্রদায়কে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের সব ধরনের প্রকাশনা ও প্রচার কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

একই সঙ্গে তিনি আগামী ১৫ আগস্ট অনুষ্ঠিতব্য জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সর্বাত্মকভাবে সফল করতে সাভারের আলেম-ওলামা ও সর্বস্তরের তাওহিদী জনতার প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা ইউসুফ সাদিক হক্কানী বলেন, খতমে নবুওয়তের আকিদা মুসলমানের ঈমানের অপরিহার্য অংশ। তিনি দাবি করেন, হযরত মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস না করে নিজেদের মুসলমান পরিচয় দেওয়া প্রতারণার শামিল। ঈমান-আকিদা রক্ষায় আলেম সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন থেকে কাদিয়ানীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালো বার্তা দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা আলী আজম বলেন, খতমে নবুওয়তের আন্দোলনে সাভারের আলেম সমাজ ও তাওহিদী জনতা অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবারও জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভার জোন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করবে এবং ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করবে।

ঢাকা জেলা উত্তর সাভার জোনের সহকারী সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার কায়সারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি সুলতান মাহমুদ, মুফতি কবির হোসাইন, মুফতি আব্দুল গাফের, মাওলানা আওলাদ হাসান, মাওলানা নাজমুল ইসলাম শাকিল, মাওলানা আব্দুর রহিম আজমীসহ সাভার জোনের স্থানীয় নেতৃবৃন্দ।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ