সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী গণমিছিল ও সমাবেশের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে শরীয়াহভিত্তিক নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তই একমাত্র কার্যকর সমাধান।

বুধবার (৫ আগস্ট) দেশের বিভিন্ন জেলা ও মহানগরে আয়োজিত কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। কেন্দ্রীয়ভাবে নারায়ণগঞ্জ শহীদ মিনারে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুটি প্রধান লক্ষ্য ছিল—স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন এবং ফ্যাসিবাদের স্থায়ী অবসান। তার দাবি, আওয়ামী লীগের পতন ঘটলেও ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতির অবসান এখনো নিশ্চিত হয়নি।

তিনি বলেন, ফ্যাসিবাদ কোনো একক দলের নাম নয়; এটি একটি দমনমূলক রাজনৈতিক চিন্তা ও চর্চার নাম। তার অভিযোগ, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার এখনো বাস্তবায়িত হয়নি এবং এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতিও দেখা যাচ্ছে না।

গুম-সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, গুম প্রতিরোধ আইনের অধীনে তদন্তের দায়িত্ব পুলিশের ওপর অর্পণ করায় বিষয়টি কার্যকরভাবে সমাধানের পরিবর্তে আরও জটিল হয়ে পড়েছে বলে তাঁর দলের অভিমত।

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন প্রয়োজন। তার ভাষায়, হাজার বছরের পরীক্ষিত ইসলামি বিধানভিত্তিক নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তই দেশের সংকট উত্তরণের কার্যকর পথ হতে পারে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে দলের জেলা ও মহানগর নেতারা বক্তব্য দেন এবং জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও প্রত্যাশা বাস্তবায়নের আহ্বান জানান।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ