জুলাই বিপ্লব কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, রাবি ছাত্রদলের সভাপতি সুলতানুল আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । পাশাপাশি মহানগরীর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।