সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিকেএম নড়াইল জেলা শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নড়াইল প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) নড়াইল জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীলদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে আয়োজিত এ বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা আব্দুর রহমান (মুলখানার হুযুর)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, যুগ্ম মহাসচিব মাওলানা শরিফ সাইদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ কাসেমী।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা শরাফত হোসাইন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা আনাসুর রহমান মিনহাজসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তারা সংগঠনের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, আদর্শিক প্রশিক্ষণ জোরদার এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বৈঠকে সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন, দেশ-জাতির কল্যাণ এবং ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ