সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফেনীতে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ফেনী প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার জেলা সম্মেলন বৃহস্পতিবার (২৩ জুলাই) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি তাঁর বক্তব্যে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশের চলমান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নৈতিক সংকট উত্তরণে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি জনগণের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের শেষ পর্বে ফেনী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে প্রিন্সিপাল মাওলানা নূরুল করিম-কে সভাপতি এবং আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া-কে সেক্রেটারি মনোনীত করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা, ঐক্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা ফেনী জেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনগণের কল্যাণে বিভিন্ন সামাজিক ও দাওয়াহমূলক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতাকর্মী, দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ