নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কূটনীতিক মিস কেট ওয়ার্ড বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় হয়।
বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় রাজধানীতে আমীরে মজলিসের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।