মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের পাশে এমপি মুফতি আবুল হাসান

‘মাইলস্টোনের মতো হৃদয়বিদারক দুর্ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনার প্রথম বর্ষপূর্তিতে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা, দোয়া এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আরও কার্যকর সতর্কতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গত বছরের এই দিনটি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায় হয়ে রয়েছে। সেদিন দুপুর সোয়া ১টার দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় শুধু শিক্ষার্থীদের মধ্যেই ২৮ জন শিশুর প্রাণহানি ঘটে। এছাড়া যুদ্ধবিমানটির পাইলট, স্কুলের শিক্ষক, কর্মচারী ও কয়েকজন অভিভাবকসহ মোট ৩৬ জন নিহত হন।

তিনি বলেন, একই দিনে এতগুলো নিষ্পাপ শিশুর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি এবং কল্পনাতীত বেদনার ঘটনা। বর্ষপূর্তিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দুর্ঘটনায় আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এ দুর্ঘটনার পর সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছিল। তবে এখন পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে ধারণা করা যায়, আরও বেশি সতর্কতা অবলম্বনের সুযোগ ছিল।

তিনি বলেন, সবাই এই ঘটনাকে একটি দুর্ঘটনা হিসেবেই দেখছেন। তবে সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হলে প্রকৃত কারণ ও দায় নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত হতো। তদন্তে যদি কোনো ধরনের অসতর্কতা, অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি উঠে আসে, তাহলে তা দ্রুত সংশোধনের উদ্যোগ নিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিমান চলাচল, প্রশিক্ষণ কার্যক্রম এবং জনবহুল এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ