সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান এমপি মাহবুবা হাকিমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার কোনো বিকল্প নেই।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সোমবার (২০ জুলাই) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে নারীদের অংশগ্রহণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের আত্মত্যাগ ও চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থ রক্ষায় রাজনৈতিক ও সামাজিক সব শক্তির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করা প্রয়োজন। একই সঙ্গে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নারী প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের চেতনা বাস্তবায়নে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ