সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঢাকায় চিকিৎসাধীন জমিয়ত নেতাকে দেখতে গেলেন মহাসচিব আফেন্দী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সিলেট দক্ষিণ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে তাকে দেখতে যান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

সাক্ষাৎকালে মহাসচিব মোস্তাক আহমদ চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন। তিনি তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করেন।

এ সময় মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, মোস্তাক আহমদ চৌধুরীর দ্রুত আরোগ্য কামনায় জমিয়তের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে দোয়া প্রার্থনা করা হচ্ছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকেও এক বিবৃতিতে মোস্তাক আহমদ চৌধুরীর আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সাংগঠনিক ও দ্বীনি কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ফিরে আসবেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ