সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) নেত্রকোনার কেন্দুয়া উপজেলা শাখার পুনর্গঠন অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে সর্বসম্মতিক্রমে ৪১ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত অধিবেশনে সভাপতি হিসেবে মাওলানা শফিকুর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা শফিকুল ইসলাম রহমানী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে হাফেজ মাওলানা আজহারুল ইসলাম গুলজারী নির্বাচিত হন।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ ইসহাক এবং জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল।

বক্তারা বলেন, সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে হবে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

নবনির্বাচিত দায়িত্বশীলরা সংগঠনের দাওয়াতি, সাংগঠনিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ