নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে এবং ইসলামের আদর্শ ও শরিয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা দেখতে চায়। কিন্তু একটি মহলের অতিরিক্ত ক্ষমতালিপ্সার কারণেই দেশে ইসলামি শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি।
রোববার (১২ জুলাই) বিকেলে পাবনার কাশীনাথপুরে একটি মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের পাবনা জেলা পূর্ব শাখার মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।