বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

‘ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামি আদর্শের বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও বৈষম্য উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। একটি ইনসাফভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের কোনো বিকল্প নেই।

শুক্রবার (১৫ মে) বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগরীর দেওয়ানহাটস্থ আল ইসহাক অডিটোরিয়াম-এ আয়োজিত ‘Meet With Our Amir’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশের তরুণ সমাজ বর্তমানে বহুমুখী ষড়যন্ত্র ও অপসংস্কৃতির আগ্রাসনের মুখোমুখি। মাদক, সন্ত্রাস, অশ্লীলতা এবং নৈতিক বিপর্যয় থেকে যুবসমাজকে রক্ষা করতে ইসলামি মূল্যবোধভিত্তিক শিক্ষা ও আদর্শিক চর্চার বিকল্প নেই।

ইসলামী আন্দোলনের আমির বলেন, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব গড়ে তোলা সময়ের অনিবার্য দাবি। শিক্ষার্থীদেরকে সত্য, ন্যায়, মানবতা ও দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং তরুণ প্রজন্মকে সেই আন্দোলনের অংশ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মাদ জান্নাতুল ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ