সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির মাওলানা সরওয়ার কামাল আজিজী ইন্তেকাল করায় দলের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী।

শনিবার (৯ মে) মাওলানা সরওয়ার কামাল আজিজীর জানাজায় তাকে ভারপ্রাপ্ত আমির হিসেবে ঘোষণা করা হয়। তিনি এর আগে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নির্বাহী আমির ও নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী দেশের সুপরিচিত আলেম, খতিব ও ইসলামি সংগঠক হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন পল্টন-সেগুনবাগিচা ইমাম ও খতিব পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের আমির এবং বর্তমানে কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি ঢাকার সেগুনবাগিচা মসজিদের খতিব এবং খিলগাঁওয়ে প্রতিষ্ঠিত ‘মাদরাসাতুল কোরআন ওয়াস সুন্নাহ’-এর প্রতিষ্ঠাতা ও মুহতামিম হিসেবেও দায়িত্বে রয়েছেন।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি দেশের প্রাচীন ইসলামি রাজনৈতিক দলগুলোর অন্যতম। গত নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে ১১ দলীয় ঐক্য হয়েছে এর অন্যতম দল নেজামে ইসলাম পার্টি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ