সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কার্যক্রম দৃশ্যমান নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে। বিশেষ করে নিম্নবিত্ত ও নির্ধারিত আয়ের মধ্যবিত্ত মানুষের জন্য জীবন এখন কার্যত সংগ্রামে পরিণত হয়েছে।

শুক্রবার (৮ মে) এক বিবৃতিতে তিনি বলেন, দেশে সরকার পরিবর্তন হলেও মূল্যস্ফীতির পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তী সরকার কিছু আশাব্যঞ্জক পদক্ষেপ নিলেও মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলেও পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না; বরং মূল্যস্ফীতি আরও বেড়েছে।

তিনি উল্লেখ করেন, এপ্রিল মাসে মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় আরও বৃদ্ধি পেয়ে ৯ শতাংশ ছাড়িয়ে গেছে। অথচ দক্ষিণ এশিয়ার অন্যান্য অনেক দেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফল হলেও বাংলাদেশ এখনো কার্যকর অগ্রগতি দেখাতে পারেনি।

অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কার্যক্রম ও পদক্ষেপ জনসমক্ষে দৃশ্যমান নয়। ফলে সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হচ্ছে না। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বৈশ্বিক পরিস্থিতি কিংবা জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে দায় এড়িয়ে না গিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং বাজারে সক্রিয় মুনাফাখোর সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, এপ্রিল মাসের মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি শুধুমাত্র জ্বালানির দাম বৃদ্ধির কারণে হয়নি। সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, বিনিময় হারের চাপ, আমদানি ব্যয় বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনার অদক্ষতা এবং মূল্যস্ফীতি নিয়ে ব্যবসায়ীদের আশঙ্কাও এ পরিস্থিতির জন্য দায়ী। এসব বিষয়ে সরকারের কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব ছিল বলে তিনি মন্তব্য করেন।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ফ্যাসিবাদ উৎখাতের পর জনগণ একটি গণতান্ত্রিক সরকারের সুফল প্রত্যাশা করছে। তাই সরকারকে বাস্তবমুখী ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ