মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন হেফাজত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকারের যাত্রা হচ্ছে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশ-বিদেশের সহস্রাধিক অতিথি অংশ নেবেন। এর মধ্যে বিশেষ আমন্ত্রণে অংশ নিচ্ছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।  

এর আগে গতকাল সোমবার নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য হেফাজতে ইসলামের আমিরকে আমন্ত্রণ জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

টেলিফোনে বাবুনগরীকে এ আমন্ত্রণ জানানো হয় বলে নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। 

এদিকে হবু প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে হেফাজত আমির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন। আজ সকালের ফ্লাইটে তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় আসবেন বলে জানিয়েছেন হেফাজত আমিরের খাদেম আব্দুল খালেক।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ