
|
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন হেফাজত আমির
প্রকাশ:
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৩ সকাল
নিউজ ডেস্ক |
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকারের যাত্রা হচ্ছে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশ-বিদেশের সহস্রাধিক অতিথি অংশ নেবেন। এর মধ্যে বিশেষ আমন্ত্রণে অংশ নিচ্ছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এর আগে গতকাল সোমবার নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য হেফাজতে ইসলামের আমিরকে আমন্ত্রণ জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। টেলিফোনে বাবুনগরীকে এ আমন্ত্রণ জানানো হয় বলে নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। এদিকে হবু প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে হেফাজত আমির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন। আজ সকালের ফ্লাইটে তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় আসবেন বলে জানিয়েছেন হেফাজত আমিরের খাদেম আব্দুল খালেক। এমএম/ |