বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখা পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার শুরা অধিবেশন শনিবার (২৯ নভেম্বর) শেরপুর শহরের আলীশান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

শুরার সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে মাওলানা শফিকুল ইসলামকে সভাপতি এবং মাওলানা আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে ২০২৫–২৬ সেশনের জন্য জেলা শাখা পুনর্গঠন করা হয়।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী এবং কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনাদের মাধ্যমে শেরপুরে খেলাফতের দাওয়াত আরও বেগবান হবে বলে আমি আশাবাদী। দায়িত্বশীলরা যদি আন্তরিকতা, তাকওয়া ও আদর্শিক দৃঢ়তা নিয়ে কাজ করেন, তবে এ অঞ্চলে দলের কার্যক্রম আরও শক্তিশালী হবে।’

শুরা অধিবেশনে ভবিষ্যৎ কার্যক্রম পরিকল্পনা, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম জোরদার করার ওপর জোর দেওয়া হয়।

পরিশেষে নবগঠিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ