সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| ‎উসামা আবরার ||

বাংলাদেশের ছয়ঋতুর মধ্যে বর্ষাকাল অন্যতম। এ ঋতুতে দেশের মাটির উর্বরতা ফিরে আসে। আপন মহিমায় সজীব হয়ে ওঠে প্রকৃতি। 
‎
‎এ বর্ষাকাল মানুষসহ পৃথিবীর সব প্রাণীর জন্য আল্লাহ তায়ালার বড় এক নেয়ামত। বৃষ্টি মানব জীবনে কৃষি ও পরিবেশের জন্য অপরিহার্য।
‎
‎তবে কখনও অতি বৃষ্টি কষ্ট-দুর্ভোগ ও ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়! আর বিপদের সময় ইসলাম আমাদের আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার শিক্ষা দেয়। তাই এমন পরিস্থিতিতে আমাদের উচিত রাসূলুল্লাহ সা. এর শেখানো দোয়াগুলো বেশি বেশি পড়া। 
‎
‎হাদিস শরীফে  হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন— যখন প্রবল বৃষ্টি হতো, রাসূল সা. এ দোয়া পড়তেন..
‎
‎اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ
‎উচ্চারণ: আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা আলাল আকা-মি ওয়াজ-জিরাবি, ওয়া বুতূনিল আওদিয়াতি, ওয়া মানাবিতিশ শাজার।(সহীহ বুখারী ১০১৪)
‎
‎অর্থ: “হে আল্লাহ! আমাদের ওপর নয়, আমাদের চারপাশে বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ! টিলা, পাহাড়, উপত্যকা ও বৃক্ষরাজির ওপর বৃষ্টি বর্ষণ করুন।”
‎
‎সুতরাং, আমাদের উচিত অতি বৃষ্টির সময় এ দোয়া  বেশি বেশি পাঠ করা। পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করা এবং অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো!
‎
‎লেখক: শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, মিশর।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ