শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও পাহাড়ধসের কারণে বন্ধ হয়ে যাওয়া বান্দরবানের সমস্ত পর্যটককেন্দ্র বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে আবারও খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বান্দবান জেলা প্রশাসন।    

মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত বন্যা পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

জেলা প্রশাসক জানান, টানা বর্ষণের পর সৃষ্ট বন্যার পানি ইতোমধ্যে নেমে গেছে। একই সঙ্গে সাঙ্গু ও মাতামুহুরী নদীর উজানেও বৃষ্টিপাত কমে আসায় সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এ অবস্থায় পর্যটকদের নিরাপদ ভ্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার থেকে জেলার সব পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, বান্দরবানের অর্থনীতির একটি বড় অংশ পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। পর্যটন কেন্দ্রগুলো চালু হলে পর্যটকদের আগমন বাড়বে, স্থানীয় ব্যবসা-বাণিজ্যে প্রাণচাঞ্চল্য ফিরবে এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও গতি পাবে।

উল্লেখ্য, টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকির কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন তিন দফায় ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আবারও পর্যটনের দুয়ার খুলে দেওয়া হচ্ছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ