সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

নববী মসজিদে প্রথমবার চালু হলো ডিজিটাল দারস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস মসজিদে নববীতে বুধবার (১৪ জুলাই) প্রথমবারের মতো ডিজিটাল দারস (শিক্ষা পাঠ) কার্যক্রমের উদ্বোধন করেছেন।

এই উদ্যোগের মাধ্যমে মসজিদে নববীতে অনুষ্ঠিত ইসলামি শিক্ষা ও দাওয়াহমূলক পাঠ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। ফলে যারা সরাসরি মসজিদে নববীতে উপস্থিত হতে পারেন না, তারাও অনলাইনে এসব শিক্ষা কার্যক্রম থেকে উপকৃত হওয়ার সুযোগ পাবেন।

ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি জানিয়েছে, ডিজিটাল দারস চালুর লক্ষ্য হলো ইসলামি জ্ঞানচর্চার পরিধি আরও বিস্তৃত করা এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নববী মসজিদের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক পর্যায়ে পৌঁছে দেওয়া। এতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, গবেষক ও সাধারণ মুসলিমরা সহজেই নির্ভরযোগ্য ইসলামি জ্ঞান লাভ করতে পারবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ মসজিদে নববীর ঐতিহ্যবাহী শিক্ষা কার্যক্রমকে ডিজিটাল যুগের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করবে এবং বিশ্বব্যাপী ইসলামি জ্ঞান প্রচারে নতুন দিগন্ত উন্মোচন করবে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ