বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

খুলনায় ৮ দলের সমাবেশের সভাপতি পীর সাহেব চরমোনাই, প্রধান অতিথি জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল ১ ডিসেম্বর, সোমবার খুলনার শিববাড়ী বাবরি চত্বরে আন্দোলনরত আট দলের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।

আট দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের ইউসুফ সাদেক হক্কানী, জাগপার রাশেদ প্রধান এবং বিডিপির আনোয়ারুল হক চাঁন। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

আজ ৩০ নভেম্বর, রোববার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আগামীকাল দুপুর বারোটায় সমাবেশ শুরু হয়ে বিকাল চারটায় শেষ হবে। এজন্য খুলনায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রশস্ত স্টেজ নির্মাণ করা হয়েছে। সোনাডাঙ্গা, ময়লাপোতা, ডাকবাংলাসহ বিস্তীর্ণ এলাকায় সাউন্ড সিস্টেমের আওতায় আনা হয়েছে। সাংবাদিকদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। সমাবেশে তিন শতাধিক স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। বিশেষ করে স্কুলের বার্ষিক পরীক্ষার কথা চিন্তা করে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা গাড়ীর জন্য আলাদা আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অধ্যাপক মাহফুজুর রহমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওঃ আব্দুল্লাহ ইমরান, মুফতি শরীফ সাইদুর রহমান, অ্যাডভোকেট আবু হানিফ, নিজামুদ্দিন অমিত, এফ এম হারুন অর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ