সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের মাধ্যমে উচ্চতর ইসলামি শিক্ষা, গবেষণা ও দাওয়াহভিত্তিক নতুন এ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ সফররত উপমহাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ আল্লামা খলীলুর রহমান সাজ্জাদ নোমানী আনুষ্ঠানিকভাবে ইনস্টিটিউটটির উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে তিনি ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.)-এর বিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালিগাহ-এর ওপর একটি দারস প্রদান করেন। এই দারসের মাধ্যমেই ইনস্টিটিউটের আনুষ্ঠানিক শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সূচনা হয়।

অনুষ্ঠানে ইনস্টিটিউটের উদ্যোক্তা ও নির্বাহী পরিচালক ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট উচ্চতর ইসলামী শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও দাওয়াহ কার্যক্রম পরিচালনার পাশাপাশি ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.)-এর চিন্তা, দর্শন, তাজদীদী কর্মধারা এবং উম্মাহর পুনর্জাগরণে তাঁর অবদান নিয়ে গভীর গবেষণা করবে।’

তিনি বলেন, ইনস্টিটিউটটি ইমাম শাহ ওয়ালিউল্লাহ (রহ.)-এর জ্ঞানভিত্তিক উত্তরাধিকার সংরক্ষণ, তাঁর রচনাসমূহের অনুবাদ, প্রকাশনা এবং দেশ-বিদেশে তাঁর চিন্তাধারার প্রসারে বিভিন্ন একাডেমিক ও গবেষণামূলক উদ্যোগ গ্রহণ করবে।

ফারুকী আরও জানান, নতুন প্রজন্মের কাছে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.)-এর মৌলিক চিন্তা ও গবেষণাকে যুগোপযোগীভাবে উপস্থাপনের লক্ষ্যে ইনস্টিটিউট নিয়মিত সেমিনার, কর্মশালা, গবেষণা প্রকল্প, প্রকাশনা এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক কার্যক্রম পরিচালনা করবে। তাঁর ভাষায়, সমকালীন বাস্তবতায় ইমাম শাহ ওয়ালিউল্লাহ (রহ.)-এর চিন্তাধারার প্রয়োগ ও গবেষণাকে আরও সমৃদ্ধ করাই হবে এ প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ