বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইসলামী আন্দোলন ঢাকা জেলা উত্তরের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের উদ্যোগে শুক্রবার (৩১ অক্টোবর) জেলা কার্যালয়ে (আরএস টাওয়ার) নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা জেলা উত্তর সভাপতি ঢাকা-১৯ আসনে হাতপাখা মার্কার প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে জেলা সেক্রেটারি টিএম মাহফুজ হোসাইনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন সাকী।

কর্মশালায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের নির্দিষ্ট ডেলিগেটরা উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।